ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০১:০২ এএম

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা অন্তত ছয়টি বাসে আগুন দিয়েছে এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি নামক স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিম বোঝাই ট্রাকের চাকা ফেটে সেটি মহাসড়কে উল্টে যায়। এ সময় সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে স্থানীয় লোকজন জড়ো হলে পেছন থেকে আসা নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা অন্তত ছয়টি বাসে আগুন ধরিয়ে দেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ডিম বোঝাই ট্রাকের চালক ছাড়াও সোয়াদী এলাকার জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০) রয়েছেন। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং দুর্ঘটনার কারণ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো সম্ভব হয়নি।

জেএইচআর

Link copied!