ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের পদত্যাগ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

জুলাই ১২, ২০২৬, ০১:২৮ এএম

জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান পদত্যাগ করেছেন। গতকাল শনিবার (১১ জুলাই) কেন্দ্রীয় সদস্য সচিবের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যবসায়িক ব্যস্ততার কারণে জয়পুরহাটে নিয়মিত উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে দলের স্বার্থ এবং সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি সদয় বিবেচনা করে গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান। পদত্যাগপত্রের অনুলিপি দলের মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল; রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এবং এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়কের কাছেও পাঠানো হয়েছে।

এই বিষয়ে মোঃ আব্দুল মান্নান বলেন, “আমি ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করি। জয়পুরহাটে নিয়মিত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। সে কারণেই দলীয় দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।”

এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, “আব্দুল মান্নান ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করেন এবং জয়পুরহাটে নিয়মিত বসবাস করেন না। সে কারণেই তিনি পদত্যাগ করে থাকতে পারেন। তবে এই বিষয়ে আমাদের সঙ্গে বিস্তারিত কোনো আলোচনা বা আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।”

Link copied!