আমার সংবাদ ডেস্ক
মে ১০, ২০২৬, ০৭:০৯ এএম
মিরপুরে আটক এক মাদক কারবারিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মীকে থানায় আটক রাখা হয়েছে। শনিবার রাতে মিরপুর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি রবিউল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
থানা হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও স্থানীয় নেতা বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- এনামুল হক, আলাউদ্দিন, সুজন আলী, শফিকুল ইসলাম এবং সাইদুল ইসলাম।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে রাতে কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
তিনি জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পাঁচজনকেই থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএন