ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০২:৩০ পিএম

বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৪) নামে এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে বন্ধুদের সাথে কথা বলছিলেন মাহিন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৪-৫ জন মুখোশধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাঁর ডান পায়ের হাঁটুতে পর পর দুটি গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম জানান, মাহিন তাঁদের সক্রিয় কর্মী। অজ্ঞাত হামলাকারীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে দলটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত ও অভিযান চলছে।

জেএইচআর

Link copied!