ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কচুয়ায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষাণির মৃত্যু

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১১, ২০২৬, ০৮:১২ পিএম

কচুয়ায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষাণির মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক কৃষাণির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে নারায়ণ (৩০) আহত হয়েছেন।

নিহত পদ্মা রানী বড় হায়াতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির সামনের মাঠে শুকানো ধান গুছিয়ে আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ণ। কাজ শেষ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এসময় সরাসরি বজ্রপাতের আঘাতে মা ও ছেলে দুজনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসনুবা মরিয়ম পরীক্ষা-নিরীক্ষা শেষে পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলে নারায়ণ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!