ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শেবাচিমে যৌথ বাহিনীর অভিযান, ৮ দালাল গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ১২, ২০২৬, ০৪:৪৬ পিএম

শেবাচিমে যৌথ বাহিনীর অভিযান, ৮ দালাল গ্রেপ্তার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালদের খপ্পরে পড়ে রোগীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। 

এই হয়রানি বন্ধে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালে র‍্যাব-৮, পুলিশ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে সামনের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৮ জন দালালকে আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আহম্মেদসহ দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই পৃথক অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ২ জনকে ৪ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!