ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ১

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ১৭, ২০২৬, ০৩:২১ পিএম

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ১

মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামে অভিযান চালিয়ে ২টি দেশীয় ওয়ান শুটারগান, ৪টি ককটেল, ২টি শর্টগানের সীসা কার্তুজ ও ৪টি হাসুয়াসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ। 

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গীরিদারি আশ্রমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে মো. নাইম (৩৫)।

র‍্যাব জানায়, অভিযানের সময় নাইমের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, “নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত অপরাধী, অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করে যাচ্ছে।”

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

এএন

Link copied!