ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৯:২৬ পিএম

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। একই সাথে মাঠে থাকা তিনটি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে জেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে। আহতরা হলেন- গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবাপাড়া এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৭০) এবং ভরাট দুর্লভপুর গ্রামের এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ সদর উপজেলার সোনাপুর গ্রামের ভেদাগাড়ির মাঠে মরিচের চারা রোপণ করছিলেন। এই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে গাংনী উপজেলার রবিউল ইসলাম কসবা গ্রামের চামড়ুখালি মাঠে গরু চরাচ্ছিলেন। এই সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর তিনটি গরু মারা যায়। এ ছাড়া নিজ বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয় কিশোরী খাদিজা খাতুন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমারী খাতুন জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!