ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ১২:৪৫ পিএম

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এলাকার সোনারহাট সীমান্তে বিএসএফের পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর পরপরই বিজিবি দ্রুত ও কৌশলগতভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

বাহিনীটি জানায়, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এএন

Link copied!