ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বজ্রপাতে মনোহরদী বাজারের সাবেক পান ব্যবসায়ীর মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০৪:১৬ পিএম

বজ্রপাতে মনোহরদী বাজারের সাবেক পান ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বৃষ্টির সময় গোখাদ্যের খড় জমাতে গিয়ে বজ্রপাতে রহমত আলী (৬৫) নামে এক সাবেক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামের বাসিন্দা এবং মনোহরদী বাজারের সাবেক পান ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, আজ দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ি সংলগ্ন স্থানে গোখাদ্যের জন্য শুকোতে দেওয়া ধানের খড় জমিয়ে ঘরে তুলছিলেন রহমত আলী। এ সময় আকস্মিকভাবে সেখানে একটি বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পরে অচেতন অবস্থায় তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন।

জেএইচআর

Link copied!