ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে সাংবাদিক সংস্থার সম্মাননা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৭:১৬ পিএম

মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে সাংবাদিক সংস্থার সম্মাননা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিট।

রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ ও আঃ জলিল, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মারুফী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটন চন্দ্র দাসসহ সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ইউএনও মো. জুবায়ের হোসেন দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে মধুপুরবাসীর আস্থা অর্জন করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সেবায় তার ভূমিকা প্রশংসনীয়।

জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তিনি আরও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন।

এএন

Link copied!