ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন রাসিক প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২৮, ২০২৬, ০৮:৫১ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন রাসিক প্রশাসক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা)-এ অবস্থানরত এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও তাঁর সহধর্মিণী।

বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তারা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে গিয়ে শিশুদের মাঝে পরিবেশন করেন এবং তাদের মুখে হাসি ফোটাতে উপহার দেন নতুন ঈদের পোশাক।

এ সময় রাসিক প্রশাসক বলেন, “পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।”

তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা)-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!