ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাবার জানাজার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৫:০৩ পিএম

বাবার জানাজার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন

সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন। প্রয়াত বাবা, সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিতেই তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে দিনাজপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গী বাজার এলাকায় পৌঁছান, যেখানে জানাজার আয়োজন করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই কারাবন্দি রয়েছেন মাজহারুল ইসলাম সুজন। গত বছরের ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১। প্রথমদিকে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হলেও পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইন এবং হত্যাসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়। এর পর থেকে তিনি দিনাজপুর কারাগারে আটক রয়েছেন।

কারা কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার দিনাজপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এম জি
 

Link copied!