ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

চৌগাছায় পুলিশের রাতভর অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জুন ১৫, ২০২৬, ০৪:২৩ পিএম

চৌগাছায় পুলিশের রাতভর অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চৌগাছা থানা পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে সোমবার রাত ২টা ৩০ মিনিটে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বলিদাপাড়া গ্রামের ঝাউতলা-বলিদাপাড়া-খাঁপাড়া সড়কে অভিযান চালায়। এ সময় বলিদাপাড়া গ্রামের মৃত শফিউল্লাহ ওরফে ছবুল্যার ছেলে মো. শাহজাহান আলী (৫২) কে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে ভোর ৩টার দিকে দশপাখিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই মো. বায়েজীদ মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পলুয়া গ্রামের পশ্চিমপাড়া ঘাটকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মেহগনি বাগান থেকে রিয়াজুল ইসলাম ওরফে টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রিয়াজুল ইসলামের স্থায়ী বাড়ি ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি পশ্চিমপাড়া গ্রামে হলেও তিনি বর্তমানে চৌগাছা উপজেলার ছুটিপুর পালপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!