ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬
চিফ প্রসিকিউটর

বেনজীরের গ্রেপ্তারি পরোয়ানার নথি দুবাই পাঠানো হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

বেনজীরের গ্রেপ্তারি পরোয়ানার নথি দুবাই পাঠানো হয়েছে

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা অভিযোগের বিচার হবেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নথি দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নয়, গুম ও খুনের বিভিন্ন অভিযোগের সঙ্গেও জড়িত। শাপলা চত্বরের ঘটনা, একরাম হত্যাসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রায় ১০টি মামলার তদন্ত চলছে।

তিনি আরও বলেন, সাবেক এই পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের একতরফা ও অবৈধ নির্বাচনের অন্যতম কুশীলব ছিলেন। র‌্যাব ও পুলিশে দায়িত্ব পালনকালে অসংখ্য মানুষকে খুন ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আমিনুল ইসলাম বলেন, দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোতে তাকে হাজির করা হবে এবং আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে।

এম জি

Link copied!