ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

থালাপতি বিজয় ও সংগীতার সম্পর্কে নতুন মোড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০২:৪৮ এএম

থালাপতি বিজয় ও সংগীতার সম্পর্কে নতুন মোড়

দক্ষিণী সিনেমার তারকা থালাপতি বিজয় এবং তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের দাম্পত্য সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘদিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চললেও সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য সংকট নিরসনে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তবে বিজয় বা সংগীতা কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ চলছে এবং পারিবারিক পর্যায়ে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে। এতে দুই পক্ষের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর পারিবারিক এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন।

দীর্ঘদিন ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্য সাশাকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করার পর সম্প্রতি চেন্নাইয়ে ফিরেছেন সংগীতা। বিভিন্ন মহলের ধারণা, পারিবারিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ হিসেবেই তার এই প্রত্যাবর্তন।

বিজয় ও সংগীতার পরিচয় ১৯৯৬ সালে। সে সময় যুক্তরাজ্য থেকে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে ভারতে আসেন সংগীতা। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয়। পরে ১৯৯৯ সালের ২৫ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান-ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্য সাশা রয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সংসারের পর সাম্প্রতিক সময়ে বিচ্ছেদের গুঞ্জন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এদিকে চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে তাদের বিবাহবিচ্ছেদ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। তবে শুনানির আগেই সম্পর্ক পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সব মিলিয়ে থালাপতি বিজয় ও সংগীতার সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়-বিচ্ছেদ নাকি পুনর্মিলন, তা নিয়েই এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে।

এম জি

Link copied!