ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত!

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

জুন ১৫, ২০২৬, ০৯:১৪ পিএম

মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত!

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখায় মে/২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

সোমবার বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, পিপিএম মেহেন্দিগঞ্জ থানার ওসির হাতে এই ক্রেস্ট তুলে দেন। শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির মূলমন্ত্রে কাজ করে যাওয়া মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছেন। তাঁর নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নেও প্রশংসনীয় ভূমিকা রাখছে থানা পুলিশ।

পুরস্কার গ্রহণের পর ওসি মো. মমিন উদ্দিন বলেন, এই স্বীকৃতি মেহেন্দিগঞ্জ থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং মেহেন্দিগঞ্জবাসীর সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। মাদকমুক্ত ও নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়তে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এদিকে মেহেন্দিগঞ্জ থানার এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ওসি মমিন উদ্দিনের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ আগামীতে আরও নিরাপদ ও মাদকমুক্ত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!