ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

অসুস্থ মাকে দেখতে আসার পথে মৃত্যু, পাবলিক টয়লেট থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ১৮, ২০২৬, ০২:১৩ পিএম

অসুস্থ মাকে দেখতে আসার পথে মৃত্যু, পাবলিক টয়লেট থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

নিহত ফরিদ উদ্দীন খান দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকা মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ফরিদ উদ্দীন। বৃহস্পতিবার সকালে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যথা অনুভব করেন এবং বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তিনি বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন নিজেও কিছুদিন ধরে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তাঁর মা গত কয়েকদিন যাবত অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই অসুস্থ মাকে দেখার জন্যই ঢাকা থেকে বাড়িতে আসছিলেন তিনি। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই দামুড়হুদা বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটের মধ্যে অসুস্থ হয়ে তিনি মারা যান।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যথা অনুভব করলে তিনি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। সেখানে হঠাৎ আরও অসুস্থ হয়ে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!