ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

জুন ১৮, ২০২৬, ০২:১০ পিএম

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা গ্রামের মো. শান্ত হাসান শুভ (২৫), বোয়ালমারী গ্রামের মো. জোবায়ের আহমেদ (২৪) এবং ভদ্রপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শান্ত হাসান শুভ ও জোবায়ের আহমেদকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মোশাররফ হোসেনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

জেএইচআর

Link copied!