ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০২:১০ পিএম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। এর ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব থাকবে। এ সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং গণমাধ্যমের উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

একই অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তাই গণমাধ্যমের দায়িত্ব হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেই ভুলগুলো তুলে ধরা, যাতে রাষ্ট্র ও সমাজের উন্নয়ন নিশ্চিত করা যায়।

এম জি
 

Link copied!