ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণমন্ত্রী ও সংসদ সদস্যরা নন্দিনীর বাড়িতে, দ্রুত বিচারের আশ্বাস

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জুন ১৮, ২০২৬, ০৩:২৩ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণমন্ত্রী ও সংসদ সদস্যরা নন্দিনীর বাড়িতে, দ্রুত বিচারের আশ্বাস

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে শিশু নন্দিনী হত্যা মামলার দ্রুত তদন্ত শেষে দোষীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলাটির অপর দুই সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যার শিকার ওই শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান।

ত্রাণমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে যারা জড়িত, তাদেরও সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। তবে এই ঘটনায় কোনো নিরপরাধ গ্রামবাসীর ভয় পাওয়ার কিছু নেই বলেও তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত সোমবার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় সাত বছর বয়সী শিশু নন্দিনী। পরদিন মঙ্গলবার একটি ভুট্টাক্ষেতের মাটির নিচ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী বিধান চন্দ্র গতকাল বুধবার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জেএইচআর

Link copied!