ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

সব বোর্ডের পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৩:৫১ পিএম

সব বোর্ডের পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে 

দেশের সব পাবলিক পরীক্ষায় এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না-এ ধরনের কোনো সিদ্ধান্ত মন্ত্রিসভায় হয়নি।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক এবং এ খাতে পরীক্ষার ফি নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান রয়েছে। সংবিধানের ১৭ ধারায় সর্বজনীন ও গণমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ১৫০টি বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু রয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী বলেন, শিক্ষাখাতে পরিবারের ব্যয় কমানোই সরকারের অন্যতম অগ্রাধিকার, এবং প্রাথমিক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এম জি

Link copied!