ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সেনাপ্রধান

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৩:০৮ পিএম

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি জানান, বিশ্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অফিসার ক্যাডেটদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন চালু করা হয়েছে।

এ বছর দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯১ জন ক্যাডেট সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তাদের মধ্যে ফিলিস্তিন, তানজানিয়াসহ চারটি দেশের ৭ জন বিদেশি ক্যাডেট রয়েছেন। কমিশনপ্রাপ্ত ১৮৪ জন বাংলাদেশির মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।

অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পদক তুলে দেন সেনাপ্রধান। পরে নবীন কর্মকর্তাদের শপথ পাঠ করানো হয় এবং তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন অভিভাবকরা।

পরে জেনারেল ওয়াকার-উজ-জামান ভাটিয়ারিতে দ্বিতীয় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, সিএমএইচসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।

এম জি

Link copied!