ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুন ১৮, ২০২৬, ০৩:৩২ পিএম

টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার বজ্রকণ্ঠ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টুঙ্গিপাড়ার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার-ডিএই, ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাফিজ হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম।

কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আয় বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম মাঠ পর্যায়ে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে অত্যন্ত সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!