বিনোদন ডেস্ক
জুন ২১, ২০২৬, ১২:১৪ এএম
রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনার সাথে নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ববি তাঁর অবস্থান পরিষ্কার করার পাশাপাশি ভিত্তিহীন খবর ছড়ানোর বিষয়ে অসন্তোষ জানান। এই প্রতারকের গ্রেপ্তারের পর তাঁর নাম জড়ানোর বিষয়টি নিয়ে বিনোদন পাড়া ও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
জেএইচআর