ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বিশেষ চেয়ার ছেড়ে প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ১২:১২ এএম

বিশেষ চেয়ার ছেড়ে প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলায় স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ মঞ্চে তাঁর জন্য রাখা বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ একটি প্লাস্টিকের চেয়ারে বসে অনুষ্ঠানে অংশ নেন।

শনিবার বিকেলে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতিমন্ত্রীর এমন সাধারণ জীবনযাপন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বেশ প্রশংসার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানস্থলে প্রতিমন্ত্রীর বসার জন্য আলাদাভাবে একটি বড়, সুসজ্জিত ও লাল কাপড়ে মোড়ানো ফোমযুক্ত চেয়ার রাখা হয়েছিল। তবে মঞ্চে ওঠার পর তিনি ওই বিশেষ চেয়ারে না বসে সাধারণ চেয়ার আনার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশে সেটি সরিয়ে নেওয়া হয় এবং পাশে থাকা একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার এনে দেওয়া হলে তিনি সেটিতেই বসে পুরো অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থানে নির্মিত তোরণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে ব্যান্ড পার্টির বাদ্যের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে তিনি একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।

জেএইচআর

Link copied!