ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ইসলামপুরে চুরি, মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রতিবাদ সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০১:০৯ পিএম

ইসলামপুরে চুরি, মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রতিবাদ সভা

জামালপুরের ইসলামপুরে চুরির উপদ্রব বৃদ্ধি, জুয়া ও মাদকের বিস্তার রোধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনতা।

রোববার (২১ জুন) রাতে পৌর শহরের ফকিরপাড়া গ্রামের মসজিদ মোড়ে শান্তিপ্রিয় সচেতন জনগণের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হাজী গফুর শাহ ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার। এছাড়াও কাউন্সিলর জুলহাস মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, সহিজল হক মক্কর জোদ্দার, হাজী আনোয়ার হোসেন, কিতাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির উপদ্রব, মাদক ও জুয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে প্রতিটি পরিবার চুরি, অবাধ মাদক বিক্রি ও সেবনের কারণে সন্তানদের ধ্বংস হতে দেখে অতিষ্ঠ হয়ে পড়েছে।

তারা এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এম জি

Link copied!