ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা ও ভাঙচুর, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০২:৫৫ পিএম

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা ও ভাঙচুর, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলা এবং স্টেশনের সিগন্যালিং সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সুমন মিয়া নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। 

রোববার সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে। হামলার শিকার স্টেশন মাস্টারের নাম সফিকুল রহমান।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে করে এক ব্যক্তি মাছের পোনা বহন করছিলেন। ওই ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়কে কেন্দ্র করে সকালে স্টেশনে একটি বিরোধের সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবক সুমন মিয়া কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সফিকুল রহমানের দপ্তরে ঢুকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তর্কাতর্কির একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় তিনি স্টেশন অফিসের টেলিফোন সেট, ট্রেনের সিগন্যালিং-সংক্রান্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ব্যাপক ভাঙচুর করেন। আকস্মিক এই হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস কমা ব্যবহার করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক সুমনকে হাতেনাতে আটক করে। হামলায় আহত স্টেশন মাস্টারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি কাজে বাধা, কর্মকর্তার ওপর হামলা ও স্টেশনের মূল্যবান সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!