স্পোর্টস ডেস্ক
জুন ২১, ২০২৬, ০১:৫২ পিএম
চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
রোববার (২১ জুন) টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তিন ম্যাচ সিরিজে আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই।
ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে হারে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
এই ম্যাচে একাদশে এসেছে একাধিক পরিবর্তন। পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলে জায়গা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
এম জি