ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ময়মনসিংহে রিকশা-মিশুক-অটোর ভাড়া নির্ধারণের দাবি জোরালো, যাত্রী-চালক বিরোধ বাড়ছে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০৩:০৭ পিএম

ময়মনসিংহে রিকশা-মিশুক-অটোর ভাড়া নির্ধারণের দাবি জোরালো, যাত্রী-চালক বিরোধ বাড়ছে

ময়মনসিংহ নগরীতে রিকশা, মিশুক ও অটোরিকশার নির্ধারিত ভাড়া না থাকায় যাত্রী ও চালকদের মধ্যে প্রতিনিয়ত বিরোধের ঘটনা ঘটছে। ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হাতাহাতি ও মারামারির মতো অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।

গাঙ্গিনারপাড়, চরপাড়া, নতুন বাজার, শম্ভুগঞ্জ, ব্রিজ মোড় ও মাসকান্দাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভাড়া নিয়ে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নির্ধারিত ভাড়া তালিকা না থাকায় চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া দাবি করেন বলে যাত্রীদের অভিযোগ।

অন্যদিকে চালকদের দাবি, জ্বালানি, যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাড়া নির্ধারণের দাবি তাদেরও।

নগরবাসীর মতে, দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার সমাধানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। দূরত্বভিত্তিক ভাড়া তালিকা প্রণয়ন করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তা প্রকাশ করলে যাত্রী ও চালক উভয়ের মধ্যে বিভ্রান্তি কমবে। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের নির্দিষ্ট নীতিমালা, অভিযোগ গ্রহণ ব্যবস্থা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন বলেন, আগামী জুলাই মাসের মধ্যে রিকশা, মিশুক ও অটোরিকশার ভাড়া নির্ধারণ করে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ভাড়া তালিকা টানিয়ে দেওয়া হবে।

তবে ভাড়া নির্ধারণের উদ্যোগকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে, শুধু ভাড়া তালিকা প্রকাশ করলেই হবে না, সেটি কার্যকর করতে নিয়মিত মনিটরিং ও প্রশাসনিক তৎপরতা নিশ্চিত করতে হবে। অন্যথায় যাত্রী ও চালকদের দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।

জেএইচআর

Link copied!