স্পোর্টস ডেস্ক
জুন ২১, ২০২৬, ০২:৫৬ পিএম
আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা-লিওনেল মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। বিশ্বসেরা হিসেবে মেসিকে মানলেও নিজের আইডল হিসেবে তিনি বেছে নিয়েছেন নেইমার জুনিয়রকে।
ইয়ামাল মনে করেন, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে মেসি ইতিহাসের সেরা। যদি কারও সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু সন্দেহ করার জন্যই। এ নিয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।
বিশ্বকাপে ইয়ামালের স্পেন এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। ক্যাপ ভার্দের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। ফিটনেসজনিত কারণে তাকে শুরুর একাদশে রাখা হয়নি বলে জানা গেছে।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইয়ামাল বলেন, আমি ভালো আছি, ভালো লাগছে, কিন্তু এখনও সময় হয়নি। ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি, এখনই পুরো ম্যাচ খেলার সময় নয়। তবে কোচ যত মিনিট খেলাতে চান, আমি তত মিনিট খেলতে পারি।
ফিটনেস ধীরে ধীরে ফিরে পাওয়ার পথে আছেন জানিয়ে তিনি বলেন, পুনরুদ্ধারের প্রক্রিয়া তিনি তাড়াহুড়ো করতে চান না।
এম জি