ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহের পাশে পড়েছিল স্কুলব্যাগ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

জুন ২১, ২০২৬, ০৮:১৪ পিএম

শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহের পাশে পড়েছিল স্কুলব্যাগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত স্কুলব্যাগ। 

রোববার বিকেলে উপজেলার চন্দননগর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারিয়ার কোমর থেকে তার দেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

নিহত মারিয়া আক্তার উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ার পর উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে। ওই দিন বিকেলেই মারিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতেই পাওয়া যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর এলাকার কবরস্থানের পাশে একটি দ্বিখণ্ডিত মরদেহ এবং তার পাশেই একটি স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!