ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০৮:১৬ পিএম

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর শহরে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদল। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে ৮ থেকে ১০ জন ছাত্রলীগ কর্মী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। প্রায় ৫ মিনিটের এই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ছবি সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। পুলিশের ধারণা, পলাতক আওয়ামী লীগ নেতা ছোট মনিরের সমর্থকরাই এই ঝটিকা মিছিলের আয়োজন করে।

ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচআর

Link copied!