ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

২৯২ বোতল ফেনসিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০৭:১০ পিএম

২৯২ বোতল ফেনসিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুরের গাংনীর রিফুজিপাড়া সীমান্ত থেকে ২৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় মিনারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় দেন। একই সঙ্গে মামলায় মিনারুলের হাজতবাসের সময়কে সাজার অংশ হিসেবে গণনার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে গাংনীর রিফুজিপাড়া সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় চারজন পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি প্লাস্টিকের বস্তায় মোট ২৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষী উপস্থাপন করে।

মামলায় রাষ্ট্রপক্ষে অংশ নেন সরকারি কৌশুলী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আসাদুল আযম খোকন এবং মিনারুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. এহান উদ্দীন মনা।

জেএইচআর

Link copied!