ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর সিলেটের ডিসি প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৯:১৫ পিএম

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর সিলেটের ডিসি প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। 

রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ থাকলেও প্রজ্ঞাপনে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে জেলা প্রশাসকের নেওয়া কিছু পদক্ষেপের কারণেই এই সিদ্ধান্ত এসেছে। গত ১২ জুন তিনি মাজার পরিদর্শনে গিয়ে এর আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তিনি মাজারের আগের দানবাক্সগুলো সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করেন এবং মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করে দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এক পক্ষ প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, মাজার ভক্ত ও অনুসারীরা এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, প্রায় সাতশ বছরের মাজার পরিচালনা রীতি ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দানবাক্স সিলগালা করা হয়েছে, তা সঠিক পদ্ধতি নয়। এটি মাজারের ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ড। মাজারের হিসাব যে কেউ চাইতেই পারেন, কিন্তু জোরজবরদস্তি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ঠিক হয়নি।

মো. সারওয়ার আলম গত বছরের ১৮ আগস্ট সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন। তখন সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনার পর ব্যাপক আলোচনার মুখে জেলা প্রশাসক পদে পরিবর্তন এনে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি সারওয়ার আলম নিশ্চিত করলেও, এর কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে বর্তমান প্রজ্ঞাপনে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কে স্থলাভিষিক্ত হচ্ছেন, তা এখনো জানানো হয়নি।

জেএইচআর

Link copied!