ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মাদারীপুরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালকের নির্মম মৃত্যু

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ২২, ২০২৬, ০২:৩২ পিএম

মাদারীপুরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালকের নির্মম মৃত্যু

মাদারীপুরে বাঁশ বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম আবুল হোসেন মন্ডল (৪৫)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন আবুল হোসেন। পথিমধ্যে গভীর রাতে ট্রাকটি মাদারীপুরের টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে হঠাৎ সেটির পিছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাঁশ ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আবুল হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মধ্যরাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ৩ ঘণ্টার যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাঁশ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে আজ সোমবার ভোরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল শুরু হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

Link copied!