ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মধুপুর চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে বনায়ন কার্যক্রম উদ্বোধন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুন ২২, ২০২৬, ০২:৪৮ পিএম

মধুপুর চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে বনায়ন কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘Development of Nursery and Plantation Technique of Sida Jarul, Menda, Bhutum, Buddha Narikeli and Gandhi Gazari’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এই বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছে।

চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রের স্টেশন অফিসার মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান এবং মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আ. হামিদ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন গবেষণা কেন্দ্রের অফিসার আজিজুল হক পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ বৃক্ষের সম্প্রসারণে গবেষণাভিত্তিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন।

তিনি জানান, দেশীয় ও বিলুপ্তপ্রায় বনজ প্রজাতির সংরক্ষণ এবং উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

জেএইচআর

Link copied!