আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুন ২৩, ২০২৬, ০৪:২৬ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাই প্রিন্স ও সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ কামরুজ্জামান এবং মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আ. হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ, মাদক থেকে যুবসমাজকে রক্ষা, বাল্যবিয়ে রোধ, যানজট নিরসন এবং বিদ্যুৎ পরিস্থিতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর জোর দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেএইচআর