ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০১:৪৯ পিএম

ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবার পরিকল্পনা দপ্তর, শিক্ষা দপ্তর, মহিলা বিষয়ক দপ্তর, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রাতকানা রোগ ও অন্ধত্বের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় ক্যাম্পেইন সফল করতে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন, ব্যাপক প্রচার-প্রচারণা, শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, কোনো শিশুই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে বিষয়ে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুন সারাদেশের মতো ঈশ্বরগঞ্জ উপজেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠু, নিখুঁত ও সফলভাবে বাস্তবায়নের জন্য একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

জেএইচআর

Link copied!