ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৩:০৩ পিএম

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি পরিচয়পত্র জমা দেন।

এর আগে, গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ হয়ে স্থলসীমান্ত পথে বাংলাদেশে আসেন।

এদিকে, বাংলাদেশে দায়িত্ব পালনরত এই কূটনীতিককে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। গত ২৪ জুন জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে বলা হয়েছে, আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় প্রটোকলের ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীকে টেবিল অব প্রিসিডেন্সে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে।

তবে এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য প্রযোজ্য এবং এটি দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত মর্যাদা হিসেবে গণ্য হবে। এর ফলে ভারতের টেবিল অব প্রিসিডেন্সের বিদ্যমান কাঠামোয় কোনো পরিবর্তন আসবে না বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।

এম জি
 

Link copied!