ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০২:২৭ পিএম

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, মামলাটি সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না এবং বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তার নির্বাচনী এলাকার সদর দক্ষিণ মডেল থানায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে মামলাটি কারা করেছেন, সে বিষয়ে তিনি পূর্বে অবগত ছিলেন না।

তিনি লেখেন, বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।

সংসদ সদস্য জানান, মামলার খবর পাওয়ার পরই তিনি নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান এবং মামলা প্রত্যাহারের অনুরোধ জানানোর নির্দেশ দেন। তার দাবি, বাদী মামলা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, জাতীয় সংসদে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদের নিয়ম অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন জালাল আহমেদ খোকন তালুকদার। মামলাটি ঘিরে বাদীর রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা তৈরি হয়। তবে সাম্প্রতিক ফেসবুক পোস্টে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান জানান।

এম জি
 

Link copied!