ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাগুরায় সেচমোটরের ঘরে আগুন

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০১:৫৪ পিএম

মাগুরায় সেচমোটরের ঘরে আগুন

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাথুরিয়া গ্রামে একটি সেচমোটর ও মোটরঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক মাঠে গিয়ে পুড়ে যাওয়া মোটরঘরটি দেখতে পান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামটির দুটি সামাজিক পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় পাথুরিয়া গ্রামের কৃষক মো. জিনারুল বিশ্বাসের বর্গা জমিতে থাকা সেচমোটর ও মোটরঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তাঁর পুরো মোটরঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জিনারুল বিশ্বাস জানান, জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত মোটরটি ঘরের মধ্যেই রাখা ছিল। সকালে গিয়ে তিনি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় সেটি দেখতে পান। এতে তাঁর প্রায় ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে এই অগ্নিকাণ্ডের খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় দুটি সামাজিক পক্ষ একে অপরকে দোষারোপ করতে শুরু করে। এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করায় পুরো এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে দুই পক্ষের বিরোধ আরও বড় সংঘাতের রূপ নিতে পারে।

মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কারা এই আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!