ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

জুন ২৫, ২০২৬, ০২:১৩ পিএম

বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ এবং বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টির উন্নয়ন ও সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে এবং নির্ধারিত কেন্দ্রগুলোতে শতভাগ শিশুর উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে ডা. লুৎফুল কবির বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের শরীরে প্রবেশ করলে হাম, ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বহুগুণ বেড়ে যায়।

তিনি আরও জানান, আগামী ২৮ জুন দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন বোদা উপজেলার ১৪১টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে তিনি উপজেলার সকল অভিভাবককে সচেতন হওয়ার এবং শিশুদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!