ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শিবিরের সাইফুল্লাহ হত্যা, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

জুন ২৫, ২০২৬, ০৩:৪০ পিএম

শিবিরের সাইফুল্লাহ হত্যা, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল ও পলাশকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বোনারপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহতের পিতা হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল গফুর, এনামুল হক সরকার, সাজেদুর রহমান সাদা, গোলাম রাব্বী, জাহিদুল ইসলাম ইকবাল, রাশেদুন্নবী, ফারুক আযম ও আব্দুল জলিল তোতা। বক্তারা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, প্রকাশ্য দিবালোকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তাই খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ জুন দুপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে সাইফুল্লাহ বারী ও তাঁর সহযোগী সালাউদ্দিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সাইফুল্লাহ বারী মারা যান এবং গুরুতর আহত সালাউদ্দিন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করলেও মামলার মূল হোতা মুকুল ও পলাশ এখনও পলাতক রয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। বক্তারা দ্রুত প্রধান আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

জেএইচআর

Link copied!