ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৬, ১২:১৫ এএম

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে রাকিব শেখ (৩০) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের কটি (ভেস্ট), হ্যান্ডকাফ, খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। আটক রাকিব উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রামের গণবালা (৪২) নামের এক বাসিন্দার বাড়ির আশপাশে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন রাকিব। তাঁর আচরণ ও কথাবার্তা দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। এরপর তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাকিব শেখকে নিজেদের হেফাজতে নেয়। পরে দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি পুলিশের ব্যবহৃত কটি, একটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল এবং একটি চাকু জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সব আলামত জব্দ করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তিনি পুলিশের ভুয়া সরঞ্জাম সঙ্গে নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

এই ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেএইচআর

Link copied!