ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর নির্দেশে এক কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:০০ পিএম

শিক্ষামন্ত্রীর নির্দেশে এক কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি শিক্ষামন্ত্রীর নজরে আসার পর তাঁর নির্দেশে কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সব শিক্ষক ও কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান। তিনি জানান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা পরিদর্শনে যান। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কলেজে এসে বিষয়টি তদন্ত করছেন। তাঁদের কাছ থেকে যে নির্দেশনা পাওয়া যাবে, সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুলক্রমে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কক্ষে পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীই ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। ফলে একটি কক্ষের সব পরীক্ষার্থী অন্যদের তুলনায় ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য হন।

পরীক্ষা শেষে ওই কক্ষের পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, সারা দেশের পরীক্ষার্থীরা যেখানে এক ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন, সেখানে তাঁদের কক্ষে প্রায় ১০০ জন শিক্ষার্থী ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। এতে পরীক্ষার ফলাফল নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। তিনি বলেন, এখন পরীক্ষা কেমন হয়েছে, সেটিই বড় বিষয় নয়; বরং তারা আদৌ পাস করবেন কি না কিংবা পাস করলেও প্রত্যাশিত ফল, বিশেষ করে এ-প্লাস পাবেন কি না—সেই উদ্বেগই এখন সবচেয়ে বেশি।

এএন

Link copied!