ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ইরানে যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৫:৫৩ পিএম

ইরানে যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের কোম শহরে এক যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে তিনি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের বীরদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় মূল্যায়নের বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেন।

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, কোম শহরের একটি ঐতিহ্যবাহী মসজিদের ভেতরে মেঝেতে বসে সাদা পোশাক পরিহিত নাসীরুদ্দীন পাটওয়ারী এক প্রবীণ যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে আন্তরিকভাবে আলাপ করছেন। যোদ্ধার পাশে রাখা ছিল তার ব্যবহৃত দুটি ক্রাচ। ছবিটি ইরানে যুদ্ধাহতদের প্রতি রাষ্ট্র ও সমাজের সম্মান প্রদর্শনের একটি প্রতীকী চিত্র হিসেবেও আলোচনায় এসেছে।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আজ কোমে, ইরানে এক যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো। দেশ রক্ষায় যারা জীবন দিয়েছেন কিংবা গুরুতর আহত হয়ে ফিরে এসেছেন, ইরান তাদের যেভাবে সম্মান, মর্যাদা ও ভালোবাসায় আগলে রাখে, তা সত্যিই আমাদের জন্য শিক্ষণীয়।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ‘চব্বিশ’-এর শহীদ ও আহতদের যদি জাতীয় চেতনার জায়গা থেকে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা যায়, তাহলে তরুণদের মধ্যে দেশপ্রেম আরও বিকশিত হবে এবং তারা দেশের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই ফেসবুক পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই দেশের বীর শহীদ ও যুদ্ধাহতদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।

এএন

Link copied!