ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৬:০১ পিএম

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) প্রকাশিত ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা পর্যন্ত ভারি এবং ৮৮ মি.মি./২৪ ঘণ্টার বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, অতিবৃষ্টির ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর কোনো কোনো স্থানে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এম জি

Link copied!