ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০৫:৫০ পিএম

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারে ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী 'অনন্যা ক্লাসিক' পরিবহনের। বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশ্যে গরুবাহী তিনটি পিকআপ ভ্যান যাচ্ছিল। এর মধ্যে সামনের পিকআপটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন। তারা সবাই পিকআপের আরোহী। আহত হয়েছেন বাসের চালক ও তার সহকারী (হেলপার)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

এম জি

Link copied!