ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

বংশাই নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০৫:৫৬ পিএম

বংশাই নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার ফতেপুর এলাকায় বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন সেতু’র নিচে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেতুর নিচ দিয়ে একটি মরদেহ ভেসে যেতে দেখে নদীর পাড়ে লোকজন ভিড় জমান। মরদেহের চারপাশে কয়েকটি কাক উড়তে দেখে প্রথম বিষয়টি স্থানীয়দের নজরে আসে। আনুমানিক মধ্যবয়সী ওই পুরুষের মরদেহটি পানিতে পচে ফুলে উঠেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে কোনো এক সময় তাঁকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল, যা উজান থেকে স্রোতে ভেসে এখানে এসেছে।

নদীতে লাশ ভেসে ওঠার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেরই আশঙ্কা, কোনো দুর্বৃত্ত অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে আলামত নষ্ট করার উদ্দেশ্যে লাশটি নদীতে ফেলে গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

জেএইচআর

Link copied!